‘নাগরিক আইনে ভারতের মুসলিমদের অধিকার খর্ব হতে পারে’

‘নাগরিক আইনে ভারতের মুসলিমদের অধিকার খর্ব হতে পারে’

আন্তর্জাতিক ডেস্ক :

সংশোধিত নাগরিকত্ব আইনে ভারতের মুসলিমদের অধিকার খর্ব হতে পারে বলে আশঙ্কা করেছে মার্কিন কংগ্রেসের পর্যবেক্ষণ কমিটি। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া শনিবার এ তথ্য জানিয়েছে।

বিজেপি সরকার রাজনৈতিক সমর্থন পেতে ধর্মকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তারা। এদিকে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আজও বিক্ষোভ হওয়ার কথা দিল্লি, কলকাতাসহ বিভিন্ন রাজ্যে।

এর আগে গতকাল দিল্লিতে নাগরিকত্ব আইনের সমর্থন ও প্রতিবাদে বিশাল মিছিল হয়। তবে কোন সংঘর্ষের খবর পাওয়া যায়নি। এদিকে, উত্তরপ্রদেশে বিক্ষোভের সময় সরকারি সম্পদ নষ্ট হওয়ায় ৬ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে স্থানীয় মুসলিমরা।

এদিকে ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ করায় নরওয়ের এক পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কেরালা কর্তৃপক্ষ। এরআগে জার্মানের এক শিক্ষার্থীকেও ভারত থেকে বের করে দেয়া হয়।

আগের সংবাদশাহজালালে তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদসরকারি বাহিনীর হামলায় ইদলিব প্রদেশ ছেড়ে পালিয়েছে প্রায় আড়াই লাখ