‘মানবাধিকারের নামে অন্য দেশে আগ্রাসন চালায় আমেরিকা’

‘মানবাধিকারের নামে অন্য দেশে আগ্রাসন চালায় আমেরিকা’

আন্তর্জাতিক ডেস্ক :

আমেরিকা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অজুহাত হিসেবে মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সিনিয়র উপদেষ্টা বাসিনা শাবান।

তিনি লেবাননের আল-মায়াদিন নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন।

বাসিনা শাবান বলেন, আমেরিকা সব সময় বিশ্বের দেশগুলোর সম্পদ লুণ্ঠন করে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে নির্লজ্জের মতো ঘোষণা করেন, তিনি ইরাক ও সিরিয়ার তেল চান। এই ঘোষণা দিতে গিয়ে তিনি আন্তর্জাতিক আইন বা এসব দেশের সার্বভৌমত্বের প্রতি ন্যুনতম ভ্রুক্ষেপ করার প্রয়োজন মনে করেন না।

তিনি আরও বলেন, আমেরিকার এই দস্যুবৃত্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছে দামেস্ক।

উল্লেখ্য, জাতিসংঘের অনুমোদন বা সিরিয়ার অনুমতি ছাড়াই দেশটির উত্তরাঞ্চলে সেনা মোতায়েন করে রেখেছে আমেরিকা।

আগের সংবাদমুসলিম তরুণকে বাংলাদেশে পাঠানোর হুমকি ভারতের মন্ত্রীর
পরবর্তি সংবাদজামিয়া রেঙ্গার মহাসম্মেলনে মুফতি তাকি উসমানি ও রফি উসমানির চিঠি