নূরানী তা’লিমুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

নূরানী তা’লিমুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

ফাতেহ ডেস্ক :

প্রকাশিত হয়েছে নূরানী তা’লিমুল কুরআন বোর্ড বাংলাদেশ এর কেন্দ্রীয় সমাপনী পরীক্ষার ফলাফল। এবারের পাশের হার ৮৮.৭১। আজ শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হয়।

কেন্দ্রীয় সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২০ হাজার ৮ শত ২৮ জন ছাত্র-ছাত্রী। এদের মধ্যে (অ+) ২৪৮৫জন, ( অ ১০৭৬৭ জন, ( অ-) ২০১২ জন, (ন) ১৫১৮ জন, (সি) ১৫০০ জন, (ডি) ১৯৬, অনুপস্থিত/অনুত্তীর্ণ ২৩৫০ জন।

মেধা তালিকায় উর্ত্তীণ হয়েছে- ১. মো: রবিউল ইসলাম (প্রাপ্ত নাম্বার ৬৯১), জামিয়া কাসেমিয়া দারুল উলুম ও এতিমখানা সারদাগঞ্জ, ঢাকা। ২. আসাদুল্লাহ (প্রাপ্ত নাম্বার ৬৮৯), জামিয়া কাসেমিয়া দারুল উলুম ও এতিমখানা সারদাগঞ্জ, ঢাকা। ২খ. মো: হালিম ফকির (প্রাপ্ত নাম্বার ৬৮৯), দড়িতালুক দারুল উলুম নূরানী ও হাফিজী মাদরাসা, পটুয়াখালী। ৩. মো: তরিকুল ইসলাম (প্রাপ্ত নাম্বার ৬৮৮), আহমাদিয়া এতিমখানা মহিষতারা, টাংগাইল। ৩খ. তানজিমুল আহাদ (প্রাপ্ত নাম্বার ৬৮৮), জামেয়া কুরআনিয়া নারান্দিয়া মাদরাসা, কুমিল্লা।

নূরানী তা’লিমুল কুরআন বোর্ড-এর পরিচালক মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন সভাপতিত্বে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) সহ সভাপতি-আল্লামা নূর হোসেন কাসেমী। তিনি বলেন, শিশুশিক্ষা বিস্তারে শাইখুল কুরআন আল্লামা কারী বেলায়েত রহ.-এর অসমান্য অবদান রয়েছে। তার অসামাপ্ত কাজকে কঠোর সাধনা ও দরদের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়ার সদস্য মুফতি ফয়জুল্লাহ বলেন, নূরানী শিক্ষার এ কাজ আমাদের আকবাবির-আসলাফের আমানত। ইখলাস- লিল্লাহিয়াতের সঙ্গে আমাদের এ কাজ করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ সেবক আলেম মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা আশরাফুজ্জামান পাহাড়পুরী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব, নূরানী তালিমুল কুরআন বোর্ডের যুগ্ম-মহাসচিব নুর আহমদ আল ফারুক, পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির চেয়ারম্যান মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।

আগের সংবাদসোমালিয়ার রাজধানীতে গাড়ি বোমা হামলায় নিহত ৬১
পরবর্তি সংবাদডাকসুতে হামলা, কারাগারে মুক্তিযুদ্ধ মঞ্চ নেতা মামুন, তূর্য ও শান্ত