কাশ্মীর নিয়ে এপ্রিলেই বসতে পারে ওআইসির বৈঠক

কাশ্মীর নিয়ে এপ্রিলেই বসতে পারে ওআইসির বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক :

অধিকৃত কাশ্মীর ও ভারতীয় মুসলমানদের বিষয়ে জরুরি বৈঠক ডাকার কথা জানিয়েছে অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। আগামী এপ্রিল মাসে পাকিস্তানে এ বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। খবর পাকিস্তান টুডে।

২৬ ডিসেম্বর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, তুরস্ক, ইন্দোনেশিয়া, কাতার এবং অন্যান্য দেশও অংশ নেবে বলে আশা করছে পাকিস্তান।

জানা গেছে, কাশ্মীর এবং বিতর্কিত নাগরিকত্ব বিলের পর ভারতীয় মুসলমানদের বর্তমান পরিস্থিতি বৈঠকের মুখ্য বিষয় হিসেবে থাকবে। ওআইসির এ বৈঠককে নিজেদের কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে পাকিস্তান।

আগের সংবাদসমুদ্রে পরাজয়: যেভাবে মুসলিম সভ্যতায় বিপর্যয় ঘটেছে
পরবর্তি সংবাদআফগানিস্তানের সামরিক ঘাঁটিতে তালেবানের হামলা, নিহত ১০