উইঘুরদের মসজিদে নামাজ পড়ায় চীনে একদল মালয়েশিয়ান পর্যটক আটক

উইঘুরদের মসজিদে নামাজ পড়ায় চীনে একদল মালয়েশিয়ান পর্যটক আটক

আন্তর্জাতিক ডেস্ক :

চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের মসজিদে নামাজ আদায় করায় একদল মালয়েশিয়ান পর্যটককে আটক করেছে চীন। ‘অনুমতি’ না নিয়ে নামাজ পড়ায় তাদের আটক করা হয়। তবে ইতিমধ্যে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

ওয়ার্ল্ড অব বাজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ছাড়া পাওয়ার পর মালয়েশিয়ায় ফিরে আটককৃতরা এক ফেসবুক পোস্টে জানায়, প্রথমে তারা অত্যন্ত খুশী হয়েছিল কারণ একটি মসজিদে প্রবেশ করতে পেরে শান্তিতে নামাজ আদায় করতে পেরেছে। তবে এরপরেই ঘটে বিপত্তি। নামাজ শেষ করেই তারা দেখতে পায় মসজিদের বাইরে চীনের সশস্ত্র বাহিনী এবং পুলিশ দাঁড়িয়ে আছে। পর্যটক দলের লিডার খির আরেফিন সেসময় তার দলের একজনকে যিনি মালয়েশিয়ান সংবাদ সংস্থা ‘বারনামা’র সিনিয়র এডিটর তাকে তার সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

আরেফিন তাকে বলতে বলেন, পরবর্তী ২৪ ঘণ্টায় মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করা গেলে দূতাবাসে তা জানাতে।

প্রতিবেদনে বলা হয়েছে, এরপর মালয়েশিয়ান পর্যটক দলটিকে আটক করে একটি অজানা জায়গায় নিয়ে যায় চীনা পুলিশ। সেখানে একটি বন্দি রুমে তাদের আটকে রাখা হয়। তাদের সঙ্গে থাকা তাদের ট্যুর গাইড সেসময় চীনা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। এর কয়েক ঘণ্টা পর তাদের ছেড়ে দেয়া হয়।

আরেফিন বলেন, আমার মনে হয় আমাদের সঙ্গে মিডিয়া লোক থাকার কারণে তারা আমাদের ছেড়ে দিয়েছে। কেননা তারা চায় নি উইঘুরের পরিস্থিতির বিষয়টি বিশ্ব জানুক।

আগের সংবাদআওয়ামী লীগের মেয়র প্রার্থী তাপস ও আতিকুল, বাদ পড়লেন সাঈদ খোকন
পরবর্তি সংবাদতীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া