ফাতেহ ডেস্ক :
নড়াইলের লোহাগড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী ৯ বছরের এক শিশুর মর্মার্ন্তিক মৃত্যু হয়েছে। মোটর সাইকেলে থাকা চালকসহ দুইজন গুরুতর আহত হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে মটোরসাইকেল যোগে নয়ন শেখ, মিরাজ মোল্যা ও সাদিয়ার রহমান উপজেলার দিঘলিয়া বাজার থেকে খালচরের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নয়ন মারা যায়।
নয়ন শেখ উপজেলার কুমড়ি গ্রামের রহমান শেখের ছেলে।
লোহাগড়া থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রলি ও মটর সাইকেল জব্দ করা হয়েছে।
