আর্টের নামে নির্লজ্জতা, দুঃখ প্রকাশ করলেন ‘হিউম্যান ডগ’ পারফর্মের আর্টিস্ট

‘হিউম্যান ডগ’ পারফর্মের সমালোচনা, দুঃখ প্রকাশ করলেন সেই আর্টিস্ট দুজন

ফাতেহ ডেস্ক :

একজন পুরুষের গলায় দড়ি বেঁধে তাকে কুকুরের মতো করে টেনে নিয়ে যাওয়ার একটি ভিডিওকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এটি মূলত একটি পারফরমিং আর্ট ছিল। কিন্তু ঢাকার জনার্কীর্ণ রাস্তায় এই ধরনের পারফরর্মিং আর্ট, পোশাকসজ্জা ও উদ্দেশ্য-বিধেয় নিয়ে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়েছে।

ভিডিওটি পুলিশের তেজগাঁও বিভাগের নজরে আসলে সেই নারী-পুরুষকে শনাক্ত করে উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের কার্যালয়ে তলব করা হয়। রোববার সন্ধ্যায় (২৯ ডিসেম্বর) সেই পারফরমিং আর্টের দুই কুশীলব টুটুল চৌধুরী ও আফসানা হাসান সেঁজুতি পুলিশের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে দুঃখপ্রকাশ করেন।

সোমবার (৩০ ডিসেম্বর) ডিসি তেজগাঁও-ডিএমপি ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান, ২৫ ডিসেম্বর বিকেল ৪টায় হাতিরঝিল থানাধীন রামপুরা ব্রীজ এলাকায় তারা দু’জন একটি স্ট্রীট আর্ট পারফরমেন্স করেন যা আসলে ১৯৬৮ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় ভেল্যি এক্সপোর্ট ও পীটার ওয়েভেলের ‘From the Portfolio of Doggedness’ পারফরমেন্সের পুনরাবৃত্তি। তাদের পুনরাবৃত্তি পারফরমেন্সের মূল প্রতিবাদ্য ছিল: কালের যাত্রায় মানুষ অগ্রসর হচ্ছে। সে অগ্রযাত্রার ঊর্দ্ধমুখী চলন হিসেবে ১ জন শিল্পী সামাজিক উপাদান মানুষ ও সভ্যতার ধ্রুবক। অন্যজন আতংকিত, অনুসরণরত এবং শীতের প্রকটতায় নিজেকে মানিয়ে নিয়ে যাচ্ছে।

তারা ‘From the Portfolio of Doggedness’ পুনরাবৃত্তি পারফরমেন্স ১ ঘন্টাব্যাপী করার পরিকল্পনা করলেও হাতিরঝিল থানা পুলিশের বাধার মুখে ১০-১৫ মিনিট পরে পারফরমেন্স শেষ না করেই তারা স্থান ত্যাগ করেন।

Image result for ‘হিউম্যান ডগ’ পারফর্মে

হাতিরঝিলের মতো জনাকীর্ণ উন্মুক্ত স্থানে প্রকাশ্য দিবালোকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং হাতিরঝিল কর্তৃপক্ষের পূর্বানুমতি বা কোনোরকম অবহিতকরণ ব্যতিরেকেই বাংলাদেশের সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এ ধরনের পারফরমেন্স কেন করা হলো তার কোনো সদুত্তর তারা দিতে পারেননি। একপর্যায়ে পুলিশের কাছে দুঃখপ্রকাশ করেন তারা। পরবর্তীতে এ ধরনের ঘটনার পূনরাবৃত্তি হবে না বলে মৌখিক ও লিখিতভাবে জানান।

১৯৬৮ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় ভেল্যি এক্সপোর্ট ও পীটার ওয়েভেলের ‘From the Portfolio of Doggedness’ পারফরমেন্সের ড্রেসআপ এবং হাতিরঝিলে তাদের পারফরমেন্সের ড্রেসআপ ও রুচিবোধ তুলনায় এনে পুলিশের পক্ষ থেকে কঠোরভাবে ভর্ৎসনা করা হয়।

আগের সংবাদআফগানিস্তানে যুদ্ধবিরতিতে সম্মত তালেবান
পরবর্তি সংবাদআফগান যুদ্ধ : মার্কিনীরা জীবন দিচ্ছে কীসের জন্য?