সিএএ ও এনআরসি ইস্যুতে ভারতের মুসলিম সংগঠনগুলো বৈঠকে বসছে কাল

সিএএ ও এনআরসি ইস্যুতে ভারতের মুসলিম সংগঠনগুলো বৈঠকে বসছে কাল

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের মুসলিম বিরোধী সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) ইস্যুতে বৈঠকে বসছে দেশের প্রথম সারির সমস্ত মুসলিম সংগঠন। আগামীকাল মঙ্গলবার হায়দরাবাদে ওই বৈঠক বসছে। খবর আনন্দবাজার পত্রিকা।

জানা গেছে, সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে প্রতিবাদকে যেন ‘মুসলিম বিদ্রোহে’র তকমা লাগিয়ে আরএসএস-বিজেপি যাতে ফায়দা তুলতে না পারে, তার জন্য রণকৌশল স্থির করতেই বৈঠকে বসছে দেশের প্রথম সারির মুসলিম সংগঠনগুলো। বৈঠকে যোগ দেবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, দারুল উলুম দেওবন্দ, জমিয়তে উলামায়ে হিন্দ, জামায়াতে ইসলামী হিন্দ, মুসলিম মজলিসে মুশাওয়ারাত-সহ একাধিক সংগঠন।

দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসিম নোমানি, জমিয়তের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদ মাদানি, পার্সোনাল ল বোর্ডের খালিদ সইফুল্লাহ রহমানির পাশাপাশি বেশ কিছু মুসলিম বিশিষ্ট জন ও আইনজীবীর ওই বৈঠকে থাকার কথা রয়েছে। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কলকাতায় শান্তিপূর্ণ ভাবে বিরাট জমায়েতের প্রেক্ষিতে জমিয়তের রাজ্য সভাপতি এবং এ রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীকেও হায়দরাবাদে ওই দিন আমন্ত্রণ জানানো হয়েছে।

আগের সংবাদবৃটেনে ১ লাখ ভারতীয় অবৈধ অভিবাসী, ফিরিয়ে নেয়ার চুক্তিতে সই করছে না ভারত
পরবর্তি সংবাদ৭০ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন