সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সার্টিফিকেট কোর্সে ভর্তি কার্যক্রম শুরু

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সার্টিফিকেট কোর্সে ভর্তি কার্যক্রম শুরু

ফাতেহ ডেস্ক:

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের উদ্যোগে ‘ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স’ শীর্ষক ছয় মাসব্যাপী এক সার্টিফিকেট কোর্স আগামী ১ ফেব্রুয়ারি ২০২০ থেকে শুরু হচ্ছে। কোর্সে বাংলাদেশ ব্যাংক, ইওইগ ও ইসলামী ব্যাংকসমূহের নির্বাহীগণ, শরীয়াহ্ স্কলার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ পাঠদান করবেন।

কোর্সটি সপ্তাহে ২ দিন করে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ডিজিটাল ও শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। সীমিত সংখ্যক আসনের এই কোর্সের ফি ২০,০০০/- (বিশ হাজার) টাকা।

কোর্সের ভর্তিফরম সংগ্রহ ও জমাদানের শেষ তারিখ ২০ জানুয়ারি ২০২০। আগ্রহীদেরা ওরিয়েন্টাল ট্রেড সেন্টার (লেভেল-৯) ৬৯/১, পুরানা পল্টন লাইন ভিআইপি রোড, কাকরাইল, ঢাকা–এই ঠিকানায় যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। অথবা দূরালপনীর মাধ্যমে যোগাযোগ করতে ব্যবহার করতে পারবেন এই নম্বর–ফোন : ৪৮৩২২৬৫২-৫৪ মোবাইল : ০১৯৪৮-৩৪১৯১১।

উল্লেখ্য, এই কোর্সটি ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গঠনে সহায়ক। কোর্সে ভর্তির যোগ্যতা কমপক্ষে স্নাতক/ফাযিল/ক্বাওমী সমমানের ডিগ্রি।

প্রেস বিজ্ঞপ্তি/

আগের সংবাদউত্তরপ্রদেশে ভয়াবহ মুসলিম নির্যাতন
পরবর্তি সংবাদকেরালা বিধানসভায় সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের প্রস্তাব পাস