ফাতেহ ডেস্ক :
রাজধানীর যাত্রাবাড়ী হাসেম রোডে পিকআপ ভ্যানের ধাক্কায় মোর্শেদ আলম (৪০) নামে মোটসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স থেকে নাম পাওয়া গেছে। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
