বরিস জনসনের দলে যোগ দিল প্রকাশ্য ইসলামবিরোধী দল ‘ব্রিটিশ ফার্স্ট’

বরিস জনসনের দলে যোগ দিল প্রকাশ্য ইসলামবিরোধী দল ‘ব্রিটিশ ফার্স্ট’

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের ইসলামবিরোধী দৃষ্টিভঙ্গিকে সমর্থন দিয়ে তার দল কনজার্ভেটিভ পার্টিতে ডান-চরমপন্থী দলের পাঁচ হাজারেরও বেশি যোগ দিয়েছে। সাধারণ নির্বাচনের পর থেকেই এ যোগদানের ঘটনা ঘটেছে। খবর দ্য গার্ডিয়ান।

খবরে বলা হয়, প্রকাশ্য ইসলামবিরোধী দল ‘ব্রিটেন ফার্স্ট’ এর স্বাক্ষরিত সাড়ে সাত হাজার সদস্যদের দুই-তৃতীয়াংশই বরিস জনসনের দলে যোগ দিয়েছে।

ব্রিটিশ ফার্স্টের মুখপাত্র আ্যাশলিয়া সাইমন বলেন, আমরা এমন দলকেই সমর্থন দিব, যে দল ইসলামের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে ইচ্ছুক।’

উল্লেখ্য, ব্রিটেন ফার্স্ট নিজেদেরকে দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে পরিচয় দেয়। দলটি মসজিদ নির্মাণ বা সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। হালাল মাংস নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।

আগের সংবাদবিখ্যাত ভাসমান মসজিদটি ভেঙে ফেলেছে চীন!
পরবর্তি সংবাদআগুনে পুড়ে ছাই বরগুনার ২০ ব্যবসা প্রতিষ্ঠান