আন্তর্জাতিক ডেস্ক:
রেকর্ড ঠান্ডা পড়েছে ভূস্বর্গখ্যাত জম্মু-কাশ্মীরে। এখনও তাপমাত্রা হিমাঙ্কের নিচে শ্রীনগরে। লাগাতার বরফবৃষ্টি হচ্ছে পুরো উপত্যকাজুড়ে। ফলে বাড়ি, গাছপালা, রাস্তা, রেললাইন-সর্বত্র বরফের স্তর পড়ে গেছে সবখানে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রতিবছরের মতো এবারও ডাললেকের পানির উপরিভাগের পানি বরফে পরিণত হয়ে গেছে। বরফ কাটতে এখন রেল ইঞ্জিনের সামনে স্নো কাটিং মেসিন নিতে হচ্ছে জম্মু ও কাশ্মীরে। দিল্লি ও উত্তরভারতের বিভিন্ন রাজ্যে ঘন কুয়াশার কারণে বিমানের অনেক ফ্লাইট বাতিল করে দেয়া হয়েছে।
ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, শ্রীনগরে স্বাভাবিক তাপমাত্রার ৪- ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। ঠান্ডা ঝোড়ো হাওয়া ও টানা তুষারপাতে শ্রীনগরসহ কাশ্মীর উপত্যকায় এখন হার কাঁপনি ঠান্ডা। শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৪.২ ডিগ্রি সেলসিয়াস। পেহলগাঁওতে মাইনাস ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যেখানে গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস।
#WATCH Jammu and Kashmir: Rail snow cutting machines used on Banihal-Srinagar-Baramulla section for clearing tracks. (source: Northern Railway) pic.twitter.com/QVmFH5sJbq
— ANI (@ANI) December 30, 2019
