হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাইওয়ানের সেনাপ্রধানসহ ৮ সামরিক অফিসার নিহত

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাইওয়ানের সেনাপ্রধানসহ ৮ সামরিক অফিসার নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

তাইওয়ানের সেনাপ্রধান জেনারেল শেন ওয়াই-মিংসহ দেশটির আটজন সামরিক কর্মকর্তা হেলিকপ্টার বিধ্বস্তের মর্মান্তিক এক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সেনাদের সঙ্গে মিলিত হওয়ার নিয়মিত সফরে থাকার সময় এই হেলিকপ্টার বিধ্বস্ত হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সেনাপ্রধানসহ ১৩ জন ছিলেন ওই হেলিকপ্টারটিতে। তাইপের এক পাহাড়ে ইউএইচ-৬০ এম মডেলের ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সেনাপ্রধান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শিহ শুন-ওয়েন। কিন্তু দুর্ঘটনার পর কয়েকঘণ্টা সেনাপ্রধানের অবস্থা জানা যায়নি। এর আগে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছিল।

বিমানবাহিনীর কমান্ডার সিউং হৌ-চি বলেন, হেলিকপ্টারে থাকা আমাদের আট সহকর্মী নিহত হয়েছেন। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় আমরা শোকাহত।

প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার কারণে তিনি আগামী তিনদিন সব ধরনের প্রচারণা বন্ধ রাখবেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা উদ্ধার অভিযানে মনোযোগ কেন্দ্রীভুত করবে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে।

আগের সংবাদসম্পত্তি লিখে না দেয়ায় হাসপাতাল থেকে বাবার লাশ নিতে চায় না ছেলেমেয়েরা
পরবর্তি সংবাদখুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জুব্বা-রুমালকে বাংলাদেশের সংস্কৃতির পরিপন্থী পোষাক ঘোষণা