আন্তর্জাতিক ডেস্ক :
আফ্রিকা মহাদেশের উত্তরাঞ্চলের রাষ্ট্র সুদানে সামরিক বাহিনীর একটি প্লেন বিধ্বস্ত হয়ে চার শিশুসহ অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশু ছাড়াও তিনজন বিচারক রয়েছেন। খবর এনডিটিভির।
জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার পশ্চিম দারফুর থেকে সামরিক বাহিনীর পরিবহন প্লেনটি উড্ডয়নের পাঁচ মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়।
আমির মোহাম্মদ আল হাসান নামে বাহিনীর কর্মকর্তা জানান, আন্তোনভ ১২ মডেলের সামরিক একটি প্লেন বৃহস্পতিবার রাতে বিধ্বস্ত হয়। এতে প্লেনের সাত ক্রু, তিন বিচারক ও আট বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রয়েছে চারটি শিশু।
উল্লেখ্য, সুদানের সামরিক বাহিনী ও বেসামরিক প্লেন বহরে অধিকাংশই পুরনো সোভিয়েত-নির্মিত উড়োজাহাজ। যেগুলো সম্প্রতি সময়ে এসব প্লেন বিভিন্ন দুর্ঘটনায় পড়ে প্রাণহানির ঘটনা ঘটছে।
