আন্তর্জাতিক ডেস্ক :
মুসলমানদের উপর ভারতীয় পুলিশদের অত্যাচার প্রমাণ করতে গিয়ে বিপাকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভিডিওতে ক্যাপশন হিসেবে লিখেন, ‘উত্তর প্রদেশে মুসলিমদের বিরুদ্ধে ভারতীয় পুলিশের গণহত্যা’।
এনডিটিভি জানিয়েছে, এটি বাংলাদেশের একটি সাত বছরের পুরনো পুলিশের বর্বরতার ভিডিও। টুইটার ব্যবহারকারীরা শীঘ্রই ইউটিউবেও এমন একটি ভিডিও খুঁজে পান, যার শিরোনাম ছিল “হেফাজত-এ-ইসলাম বাংলাদেশ পুলিশের বর্বরতা”; ভিডিওটি ২০১৩ সালে আপলোড করা হয়েছিল।
পাক প্রধানমন্ত্রী ভুয়ো ভিডিও টুইট করছেন এমন অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই টুইটটি মুছে ফেলা হয়েছে।
ইমরান খানের এমন পোস্টের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার টুইট করেছেন, ভুয়ো খবর টুইট করেছেন। ধরা পড়েছেন। টুইট মুছুন। সঙ্গে হ্যাশট্যাগ ‘পুরানো অভ্যাস সহজে যায় না।
উত্তর প্রদেশের পুলিশ জানায়, এটি উত্তর প্রদেশের ঘটনা না। ২০১৩ সালে মে মাসে ঢাকায় ঘটে যাওয়া এক ঘটনার।
This is not from U.P, but from a May,2013 incident in Dhaka,Bangladesh.The RAB(Rapid Action Battalion) written on the vests at 0:21s, 1:27s or the Bengali spoken, or these links would help you be better informed.
1. https://t.co/Rp3kcKHz2K
2.https://t.co/zf7qk9bY7M@UPPViralCheck https://t.co/4krjmD38PK— UP POLICE (@Uppolice) January 3, 2020
উল্লেখ্য, পাকিস্তানীদের দাবি, ভুল ভিডিও আপলোড হলেও উত্তরপ্রদেশে যে হামলা হচ্ছে না সেইটা প্রমাণ করে না। এমন অনেক ভিডিও আছে যেখানে ভারতীয় পুলিশের হামলায় মুসলিমরা কাতরাচ্ছেন।
