ইয়াবাসহ আটক সাবেক সেনাসদস্য

ইয়াবাসহ আটক সাবেক সেনাসদস্য

ফাতেহ ডেস্ক:

নড়াইলে ইয়াবাসহ সাবেক সেনাসদস্য এসএম সৌরভ হোসাইনকে (৩৭) আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে জেলা কারাগারের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় সৌরভ হোসাইনের দেহ তল্লাসি করে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক সৌরভ মাগুরা সদরের ভিটাসাইর গ্রামের এস এম মোক্তার হোসাইনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নড়াইল আনসার ক্যাম্প এলাকায় ভাড়া থাকেন।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সৌরভ হোসাইন একসময় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। পরে তাকে চাকুরিচ্যূত করা হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

আগের সংবাদচলতি বছর ওমরা পালনে এগিয়ে আছে যে তিন দেশ
পরবর্তি সংবাদআফগানিস্তান-পতনে আমেরিকাকে সাহায্য, সুলাইমানির ভয়াবহ গাদ্দারি