ফাতেহ ডেস্ক :
অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২০তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২০’। আগামী ২৪ জানুয়ারি, শুক্রবার সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এই ক্বিরাত সম্মেলন।
এই সম্মেলনে জর্ডানের শাইখ সামিহ আল-আসামেনাহ, মিসরের শাইখ আদিল আল-বায, ইরানের ক্বারী কারীম মানসূরি, তুরস্কের ক্বারী হুসাইন তুরকান, মালয়েশিয়ার ক্বারী ওয়ান আইনুদ্দীন হিলমীসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের ক্বারীগণ অংশগ্রহণ করবেন।
বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতরাও এই সম্মেলনে উপস্থিত থাকবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন ইক্বরা’র বর্তমান সভাপতি ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।
উল্লেখ্য, আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ‘ইক্বরা’র আয়োজনে ও পিএইচপি ফ্যামিলি’র পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে এই আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন।
