‘ভারতে রোহিঙ্গা শরণার্থীদের কোনো জায়গা নেই’

‘ভারতে রোহিঙ্গা শরণার্থীদের কোনো জায়গা নেই’

আন্তর্জাতিক ডেস্ক :

ভারত থেকে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানোর কাজ শিগগিরই শুরু হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। শুক্রবার শ্রীনগরে সরকারি কর্মীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে আলোচনাকালে এমন মন্তব্য করেন তিনি। খবর এনডিটিভি।

জিতেন্দ্র বলেন, ‘ফাঁকফোকর গলে ভারতেও ঢুকে পড়েছে কিছু রোহিঙ্গা। পশ্চিমবঙ্গ, বিহার পেরিয়ে তাদের একটা অংশ জম্মুতে আশ্রয় নিয়েছে। এবার রোহিঙ্গাদের নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে সরকার।’

মন্ত্রী দাবি করেন, সংশোধিত নাগরিকত্ব আইনে (সিএএ) শুধু পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, শিখ এবং পার্সিদের নাগরিকত্ব দেওয়ার কথাই বলা রয়েছে। মিয়ানমার বা রোহিঙ্গাদের কোনো উল্লেখ নেই তাতে। তাই তাদের নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন ওঠে না।’

আগের সংবাদত্রিপলির মিলিটারি স্কুলে বিমান হামলা, নিহত ২৮
পরবর্তি সংবাদআসামের ডিটেনশন ক্যাম্পে ২৯তম বন্দীর মৃত্যু