ফাতেহ ডেস্ক:
শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী’র জানাজার নামাজ আগামীকাল সোমবার সকাল ১০ ঘটিকার সময় হবিগঞ্জস্থ তাঁর কর্মস্থল জামিয়া আরাবিয়া উমেদনগর প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। মরহুমের পারিবারিক সূত্র এ খবর নিশ্চিত করেছে ফাতেহ টুয়েন্টি ফোরকে।
আল্লামা হবিগঞ্জী আজ বিকাল সাড়ে চারটার দিকে হবিগঞ্জের উমেদনগরস্থ তাঁর বাসা থেকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেবার পথে ইন্তেকাল করেন।
তাঁর পারিবারিক সূত্র জানায়, গত বেশ কিছুদিন যাবত তিনি শ্বাসকষ্ট ও হার্টের সমস্যায় তিনি ভুগছিলেন। গত কয়েকমাসে হার্টের সমস্যা বেড়ে গেলে বেশ কয়েকবার তাঁকে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়েছিল। কিন্তু কিছুদিন যাবত মোটামুটি সুস্থ ছিলেন। আজ রোববার দুপুরে হঠাৎ শ্বাস কষ্ট বেড়ে যাওয়ায় প্রথমে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হবিগঞ্জের ডাক্তারগণ তাঁকে সিলেট রেফার করেন। পরে অক্সিজেন লাগিয়ে সিলেটে নেয়ার পথে আউশকান্দি এলাকা অতিক্রমের সময় বিকাল সাড়ে চারটার দিকে তিনি শেষঃশ্বাস ত্যাগ করেন।
