ইদলিবে আসাদ বাহিনী এবং শিয়া মিলিশিয়াদের যৌথ হামলায় নিহত ১০

ইদলিবে আসাদ বাহিনী এবং শিয়া মিলিশিয়াদের যৌথ হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ার ইদলিবে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর হামলায় অন্তত ১০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ৫ ডিসেম্বর রবিবার আসাদ বাহিনী এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো যৌথভাবে ইদলিবে এ স্থল ও বিমান হামলা চালায়। আলেপ্পোর পশ্চিমাঞ্চলীয় বর্না গ্রাম, ইদলিব প্রদেশের গ্রামীণ এলাকা, আরিহা, সারাকিব ও মা’রাত আল নুমান জেলায় এ হামলা চালানো হয়। এতে আরিহায় সাতজন, সারাকিবে একজন ও বর্নায় দুই বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

উল্লেখ্য, সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধে বর্তমানে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা একমাত্র প্রদেশ এই ইদলিব। ৩০ লাখের বেশি নাগরিক সেখানে নিরাপত্তাহীনতায় রয়েছে। ২০১৮ সালে অঞ্চলটির বেসামরিক নাগরিকদের আসাদ বাহিনীর হামলা থেকে সুরক্ষা দিতে ইদলিবকে বেসামরিক অঞ্চল হিসেবে ঘোষণা দেয় তুরস্ক ও রাশিয়া। ওই ঘোষণা অনুযায়ী সেখানে হামলা নিষিদ্ধ হলেও তা উপেক্ষা করেই ইরান সমর্থিত মিলিশিয়াদের নিয়ে হামলা চালিয়ে আসছে আসাদ বাহিনী।

আগের সংবাদঅস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবনলে অন্তত ৫০ কোটি প্রাণীর প্রাণহানি
পরবর্তি সংবাদস্কুল থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত বাবা-মেয়ে