চীনে ছড়িয়ে পড়েছে রহস্যজনক ভাইরাস

চীনে ছড়িয়ে পড়েছে রহস্যজনক ভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক :

রহস্যজনক এক ভাইরাস ছড়িয়ে পড়েছে চীনে। ইতোমধ্যেই দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ শহরে অন্তত ৫৯ জন এতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। তবে ঠিক কী কারণে এমনটা হচ্ছে তা এখনো নির্ধারণ করতে পারেননি দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। খবর বিবিসি।

খবরে বলা হয়, ২০০২-২০০৩ সালের দিকে চীন থেকে সিভিয়ার অ্যাকিউট রেসপাইরটি সিনড্রোম (সারস) নামের প্রাণঘাতী এক ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এতে প্রাণ হারায় ৭০০’র বেশি মানুষ। তাই নতুন এই নিউমোনিয়া নিয়েও বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সিঙ্গাপুর ও হংকংয়ে চীন থেকে যাওয়া ভ্রমণকারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তবে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, এইবারের নিউমোনিয়াটি সারস বা বার্ড ফ্লু নয়।

এক বিবৃতিতে উহান মিউনিসিপ্যাল হেলথ কমিশন জানিয়েছে, আক্রান্তদের সংস্পর্শে ছিল এমন ১৬৩ জন ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভাইরাসটির ধরন ও উৎস শনাক্তকরণে চেষ্টা জারি রেখেছে তারা। তবে এখন পর্যন্ত ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ার ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তারা এই রহস্যজনক ভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপারে অবগত। এ বিষয়ে চীনা সরকারের সঙ্গে যোগাযোগ করেছে তারা

আগের সংবাদহত্যাকাণ্ডের ৯ বছর, ঝুলন্ত ফেলানি এখনো অভিশাপ দিয়ে যায়
পরবর্তি সংবাদছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শাড়ি বিতরণ নিয়ে সংঘর্ষ, ঢাবি অধ্যাপিকাকে মারধর