আন্তর্জাতিক ডেস্ক:
‘ইরানি কমান্ডার কাসেম সুলাইমানিকে শহিদ আখ্যা দিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে তালেবান’ এই মর্মে প্রকাশিত সংবাদ মিথ্যা এবং প্রোপাগান্ডা বলে দাবি করেছে তালেবান। পরপর কয়েকটি টুইট বার্তায় তালেবান এ দাবি করেছে।
এক টুইট বার্তায় তালেবান জানিয়েছে, ‘কুদস ফোর্স কমান্ডার কাসেম সুলাইমানি হত্যায় আশঙ্কা প্রকাশ করে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে তালেবান’ মর্মে যে খবর প্রকাশিত হয়েছে, তা মিথ্যা এবং বানোয়াট।
আরেক টুইট বার্তায় তালেবানের ওয়েবসাইটের ঠিকানা উল্লেখ-সহ দাবি করা হয়, কাসেম সুলাইমানি সম্পর্কে কোথাও কোনো বিবৃতি তালেবান দেয়নি। এমনকি তালেবানের ওয়েবসাইটেও এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তাহলে আল আরাবিয়া কীভাবে এই প্রোপাগান্ডা তৈরি করল?
উল্লেখ্য, ৫ জানুয়ারি তালেবানের টুইট বার্তায় জানানো হয়, ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানির সাথে কথা বলেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। প্রেসিডেন্ট ফোনালাপে জানিয়েছেন, আমেরিকার সাথে নিরাপত্তা চুক্তি অনুযায়ী অন্য দেশে আক্রমণে আফগানিস্তানকে ব্যবহার করা যাবে না। এই সংবাদে তালেবানের মন্তব্য, কে কার বন্ধু এতেই বুঝা যায় !
