আসামে গেলে ছাত্র আন্দোলনের মুখে পড়বেন মোদি

আসামে গেলে ছাত্র আন্দোলনের মুখে পড়বেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক :

আগামী মাসে আসামের গুয়াহাটিতে একটি খেলার অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গেলে তাকে বিক্ষোভের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে নর্থ ইস্ট স্টুডেন্ট অর্গানাইজেশন এবং অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন।

গতকাল মঙ্গলবার দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য বলেন, ৯ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি গুয়াহাটিতে যে খেলা ইন্ডিয়া যুব অনুষ্ঠান হবে, আমরা তাতে বিঘ্ন ঘটাবো না। তবে সেই সময় যদি প্রধানমন্ত্রী মোদি গুয়াহাটি যান, তাহলে তাকে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অহিংস আন্দোলনের সম্মুখীন হতে হবে।

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়ালের বিরুদ্ধে নাগরিকত্ব আইনকে সমর্থন জানিয়ে মানুষের রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করারও অভিযোগ তোলেন সমুজ্জ্বল ভট্টাচার্য। তিনি বলেন, মানুষ তাকে ২০১৬ সালে নির্বাচনে ভোট দিয়েছিল। কারণ, সবাই ভেবেছিল তিনি আসাম অধিগ্রহণ চুক্তিকে এগিয়ে নিয়ে যাবেন, তবে তিনি এই আইনটিকে সমর্থন করে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

আগের সংবাদসিআইএ ও র’র অনুপ্রবেশ ঠেকাতে নেপালের পার্লামেন্টে নতুন বিল
পরবর্তি সংবাদগাজালির জবানবন্দী : আত্মজীবনীতে গাজালির জীবন ও সময়