ইসলামী হুকুমত কায়েম হলে ধর্ষণের হার শূন্যের কোটায় আনা সম্ভব : মুফতী ফয়জুল্লাহ

ইসলামী হুকুমত কায়েম হলে ধর্ষণের হার শূন্যের কোটায় আনা সম্ভব : মুফতী ফয়জুল্লাহ

তরিকুল ইসলাম সোহাগ : 

এদেশে ইসলামী হুকুমত কায়েম হলে ধর্ষণের হার শূন্যের কোটায় আনা সম্ভব বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

ইসলামী ছাত্র খেলাফত আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ-এর প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সম্মেলনে নবীন নেতৃবৃন্দদের উদ্দেশ্যে মুফতী ফয়জুল্লাহ বলেন, আমাদের প্রত্যেকটা কাজের প্রতি বিশ্বাস স্থাপন ও ভিশন ঠিক করতে হবে। তোমাদের নিজেদের এমনভাবে তৈরী করতে হবে যেন সর্বত্রই তোমাদের পাওয়া যায়।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের যুগ্ন মহাসচিব মাওলানা ফজলুর রহমান, মাওলানা আলতাফ হুসাইন, মাওলানা ফারুক আহমাদ, মাওলানা খোরশেদ আলম, মাওলানা ইয়াসিন আরাফাত, মাওলানা আবুল হাসিম শাহীসহ মহানগর দক্ষিণ-এর বিভিন্ন নেতৃবৃন্দ।

উক্ত প্রতিনিধি সম্মেলনে মো. এনামুল হাসান ফরহাদ সভাপতি, মো. রাতুল হাসান সাধারণ সম্পাদক ও ফখরুদ্দীন রাজীকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট দল গঠন করা হয়।

 

আগের সংবাদগাজালির জবানবন্দী : আত্মজীবনীতে গাজালির জীবন ও সময়
পরবর্তি সংবাদবিশ্ব ইজতেমায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা