মানিকগঞ্জে নিজের ঘরেই মা ও ছেলে খুন!

মানিকগঞ্জে নিজের ঘরেই মা ও ছেলে খুন

ফাতেহ ডেস্ক :

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নিজ বাড়ি থেকে এক নারী ও তার চার বছরের ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার কাউন্নারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পারভিন আক্তার (২৫) ও তার ছেলে নূর হোসেন (৪)। পারভীনের স্বামী মঞ্জু মিয়া সৌদিপ্রবাসী। কাউন্নারা গ্রামের দোতলা বাড়ির দ্বিতীয় তলার একটি ইউনিটে শ্বশুর–শাশুড়ি ও ছেলেকে নিয়ে থাকতেন পারভীন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, রাতে কোনো এক সময় পারভীনকে গলা কেটে আর শিশুটিকে পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা কীভাবে ঘরে প্রবেশ করেছে, তা এখনো বলা যাচ্ছে না। কক্ষের দরজা ভাঙা হয়নি, খোলা পাওয়া গেছে। প্রাথমিকভাবে চুরির কোনো আলামতও পাওয়া যায়নি।

আগের সংবাদইজতেমার ময়দানে কোন খিত্তায় কারা থাকছেন
পরবর্তি সংবাদগাজীপুরে কয়েক দফা বৃষ্টি, দুর্ভোগে ইজতেমা ময়দানের মুসল্লিরা