মিয়ানমারে মাইন বিস্ফোরণে ৪ রোহিঙ্গা শিশু নিহত

মিয়ানমারে মাইন বিস্ফোরণে ৪ রোহিঙ্গা শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারে রাখাইন রাজ্যের বুথিডং টাউনশিপের কাছে মঙ্গলবার মাইনের বিস্ফোরণে চার রোহিঙ্গা শিশু নিহত ও আরো ছয় জন আহত হয়েছে। জাতিগত সশস্ত্র গ্রুপ আরাকান আর্মি এই মাইন পেতে রাখে বলে মিয়ানমার সেনাবাহিনী দাবি করেছে।

পাহাড়ের পাদদেশে অবস্থিত তেইক থু পুক গ্রামের শিশুরা জ্বালানি কাঠ সংগ্রহ করতে ওই এলাকায় গেলে মাইনের বিস্ফোরণ ঘটে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানান সাউথ এশিয়ান মনিটরের কাছে।

তিনি বলেন, বিস্ফোরণের জায়গাটি গ্রাম থেকে বেশি দূরে নয়। আহতরা জানায়, তারা কাঠ সংগ্রহের পর যখন বোঝা বাঁধছিলো তখন বিস্ফোরণ ঘটে। পাহাড়টি হাঁটাপথে গ্রাম থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে।

স্থানীয় অধিবাসীরা জানান, যেখানে মাইন বিস্ফোরণ ঘটে সেই পাহাড়ে সেনাবাহিনীর চৌকি রয়েছে। দুটি শিশু ঘটনাস্থলে এবং দুটি হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কমিউনিটি নেতা জানান যে, এক মাস আগে গ্রামের উত্তর দিকে অবস্থিত পাহাড়ে সেনারা অবস্থান নেয়। বিস্ফোরণের পর সেনা কর্মকর্তারা হতাহতদের দেখতে আসেন।

সূত্র : সাউথ এশিয়ান মনিটর

আগের সংবাদহাসপাতাল থেকে মাদরাসায় ফিরেছেন আল্লামা আহমদ শফী
পরবর্তি সংবাদরোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের সামরিক ব্যাংকের সাথে আর কোনো লেনদেন করবে না ওয়েস্টার্ন ইউনিয়ন