থাই গুহায় আটকে পড়া কিশোরদের ৮ জন উদ্ধার

ওমর ফারুক: থাই গুহায় আটকে পড়া ফুটবল কিশোরদের মধ্যে ৮ জনকে উদ্ধার করা হয়েছে। থাই কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।

চার কিশোরকে ডুবুরিরা রবিবার উদ্ধার করেন এবং তাদের হেলিকপ্টরে করে চিয়াং রাই এর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার আরও চার কিশোরকে উদ্ধার করা হয় এবং তাদের থাম লুয়াং গুহার কাছে অস্থায়ী হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিয়াং রাই এর ওই হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

সোমবার উদ্ধার তৎপরতা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার আবার তা শুরু হবে। কিশোরদের পরিবারদের জানানো হয়নি কোন কিশোরদের উদ্ধার করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আনুপং পাওজিনা বলেছেন যে ডুবুরিরা রবিবারের উদ্ধার কাজে অংশ নেন তারাই সোমবার উদ্ধার তৎপরতায় অংশ নেন কারণ তারা গুহার পরিবেশ ভাল জানেন। কিশোররা ও তাদের ফুটবল কোচ প্রায় চার কিলোমিটার গুহার ভেতরে আটকা পড়ে। সূত্র: ভয়েস অব আমেরিকা

আগের সংবাদভোটার তালিকা থেকে ভারতের ২ কোটি মুসলিমের নাম উধাও
পরবর্তি সংবাদঐতিহাসিক শপথ নিলেন তুরস্কের ‘নতুন সুলতান’