ফাতেহ ডেস্ক :
শুক্রবার দিবাগত রাতে ইজতেমায় আসা আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- কুমিল্লার দেবীদ্বার থানার বিংলাবাড়ী এলাকার মৃত সোবাহানের ছেলে তমিজ উদ্দীন (৬৫) ও ব্রাহ্মণবাড়িয়ার মো. শাহজাহান (৬৫)। মো. শাহজাহানের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
এ নিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে এখন পর্যন্ত মৃত্যুবরণ করল সাত মুসল্লি।
এর আগে শুক্রবার বিকেলে চরঘাট থানার বনকিশোর এলাকর মৃত আব্দুর রহিমের ছেলে আব্দুর রাজ্জাক, সকালে নওগাঁর শহিদুল ইসলাম (৫৫), বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের কোটালিপাড়া এলাকার ইয়াকুব শিকদার (৮৫), বৃহস্পতিবার দিবাগত রাতে সিরাজগঞ্জের খোকা মিয়া (৬০) এবং চট্টগ্রামের মোহাম্মদ আলীর (৭০) মারা যান।
