ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন কাঁটাতারের বেড়া বসাচ্ছে ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন কাঁটাতারের বেড়া বসাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক :

বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঠেকাতে পুরোনো কাঁটাতারের বেড়া সরিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন বেড়া বসানো হচ্ছে। ভারত ও বাংলাদেশ সীমান্ত এলাকায় এই বেড়া নির্মাণকে পাইলট প্রজেক্ট বা প্রাক-প্রকল্প হিসেবে নেয়া হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

খবরে বলা হয়েছে, এরইমধ্যে ভারতের লাঠিটিলা ও শিলচর সেক্টরে বেড়া নির্মাণকাজ শুরু হয়েছে। পাইলট প্রজেক্টের এই কাজ সম্পন্ন করতে ব্যয় হবে ১৪ কোটি ৩০ লাখ রুপি। এই বেড়া একদিকে যেমন অত্যাধুনিক, অন্যদিকে এটি কাটা বেশ কঠিন হবে। ফলে চোরাকারবারিরা এই বেড়া কেটে সহজে সীমান্ত পার হতে বা অনুপ্রবেশ করতে পারবে না।

পাইলট প্রকল্পের আওতায় ৭ দশমিক ১৮ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক এই বেড়া বসানো হবে।

তবে শুধু ভারত-বাংলাদেশ সীমান্তেই নয়, একই ধাঁচের বেড়া বসানো হবে ভারত-পাকিস্তান সীমান্তেও। মূলত ভারত-পাকিস্তানের জম্মু-কাশ্মীর সীমান্তে এই বেড়া লাগানো হবে বলে জানা গেছে।

আগের সংবাদ২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৮৫৫ জন
পরবর্তি সংবাদবাংলাদেশের পিএইচডির মান নিয়ে প্রশ্ন তুললেন কৃষিমন্ত্রী