শশি থারুরের বক্তব্যের সময় জামিয়ার ছাত্রদের লা-ইলাহা ইল্লাল্লাহর স্লোগান

শশি থারুরের বক্তব্যের সময় জামিয়ার ছাত্রদের লা-ইলাহা ইল্লাল্লাহর স্লোগান

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের সংসদ সদস্য শশী থারুর বক্তব্য দেয়ার সময় ‘লা-ইলাহা ইল্লাহ’র স্লোগানে মঞ্চ কাঁপিয়ে তুললো জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার ছাত্ররা৷ এ সময় কংগ্রেস কর্মীরা তাদের বাধা দিতে চেষ্টা করে।

জানা গেছে, জামিয়ার ছাত্রদের বাধা দেয়ার সময় ‘লা-ইলাহা ইল্লাহ’ লেখা পোস্টারও টুকরো টুকরো করে ফেলেছে কংগ্রেস কর্মীরা৷ এসময় কারো কারো ওপর কাঠিচার্জও করারও অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, সংশোধিত নাগরিত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভের সময় শাহাদাত উচ্চারণকারী মুসলিমদের আচরণকে ‘ইসলামি উগ্রবাদ’ বলে মন্তব্য করেছিলেন। এরই প্রতিবাদে তার বক্তব্যের সময় লা-ইলাহা ইল্লাহর স্লোগান তুললো জামিয়ার ছাত্ররা।

আগের সংবাদইসলাম নিয়ে বয়ান, উইঘুর ইমামের ২০ বছর কারাদণ্ড
পরবর্তি সংবাদঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৩ শিক্ষার্থী আজীবন বহিষ্কার