রংপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের দুই যাত্রী নিহত, আহত ৮

রংপুরে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের দুই যাত্রী নিহত, আহত ৮

ফাতেহ ডেস্ক :

রংপুরের তারাগঞ্জ উপজেলার বাছুরবান্ধা এলাকায় নাইট কোচ ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের এএসপি জাহিদুর রহমান চৌধুরী জানান, সকালে একটি নাইট কোচ ঢাকা থেকে সৈয়দপুর যাচ্ছিলো। অপরদিকে সৈয়দপুর থেকে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসছিল। রংপুরের তারাগঞ্জ উপজেলার বাছুরবান্ধা নামক স্থানে নাইটকোচ অ্যাম্বুলেন্সটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ড্রাইভারসহ দুজন মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে

হাইওয়ে পুলিশের ওসি গোলাম কিবরিয়া জানান পুলিশ জানান, নাইট কোচটি বেপরোয়াভাবে চালানোর কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। নাইটকোচটি আটক করা হলেও ড্রাইভার ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।

আগের সংবাদমিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা, আইসিজে’র অন্তর্বর্তীকালীন আদেশ ২৩ জানুয়ারি
পরবর্তি সংবাদকানাডার মসজিদে শীতার্ত মানুষদের সেবায় অন্যরকম আয়োজন