আন্তর্জাতিক ডেস্ক :
শীতার্ত আশ্রয়হীন মানুষদের রাত যাপনের জন্য মসজিদের দরজা খুলে দিয়েছে কানাডার মুসলিমরা। কানাডার অ্যাডমন্টনে অবস্থিত আর রাশিদ মসজিদ কর্তৃপক্ষ এই মানবিক কর্মসূচি গ্রহণ করেছে।
দেশটির সর্বপ্রাচীন মসজিদ কর্তৃপক্ষ বলছে, ‘তাপমাত্রার উন্নতি হওয়ার আগ পর্যন্ত অ্যাডমন্টনের আশ্রয়হীন মানুষের জন্য আর রাশিদ মসজিদের দরজা খোলা থাকবে। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত তারা মসজিদে অবস্থান করতে পারবে। অতিথিদের জন্য আশ্রয়, খাবার ও নিত্যপ্রয়োজনীয় সেবা প্রদান করা হবে। তাদের সহযোগিতার জন্য সারা রাত স্বেচ্ছাসেবীরা মসজিদে অবস্থান করবে।’
মসজিদ কর্তৃপক্ষ সাধারণ মানুষের উদ্দেশে বলেছে, ‘আমরা মসজিদের আশপাশের এলাকার সবার প্রতি অনুরোধ করছি যেন তাঁরা আশ্রয়হীন মানুষকে মসজিদে পৌঁছে দেন অথবা ২১১ হেল্পলাইনে ফোন দিয়ে আমাদের অবগত করেন যেন আমরা অসহায় মানুষের সেবা করতে
দাতব্য সংস্থা দ্য মুসতার্দ সিডের সঙ্গে যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে আর রাশিদ মসজিদ।
উল্লেখ্য, সম্প্রতি অ্যাডমন্টনের তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি থেকে ৫৫ ডিগ্রি পর্যন্ত উঠানামা করছে। ফলে আশ্রয়হীন শীতার্ত মানুষের পক্ষে বাইরে অবস্থান করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
