ফাতেহ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ায় তাহাফফুজে খতমে নবুওত মাদরাসার পাশে মাদরাসাছাত্রদের ওপর কাদিয়ানি সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফতে ইসলামী বাংলাদেশ-এর আমীর ও ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মাদরাসাছাত্রদের উপর কাদিয়ানি সন্ত্রাসীদের হামলা বরদাশত করা হবে না। অবিলম্বে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে কাদিয়ানিদের বিরুদ্ধে সর্বাত্মক গণআন্দোলন শুরু হবে।
বিবৃতিতে তিনি বলেন, কাদিয়ানিরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে বিশ্বাস করে না, মানে না। সুতরাং তারা মুসলমান নয়, কাফের। বিশ্বের বিভিন্ন দেশ সরকারিভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশে ওলামায়ে কেরামের বারবার আহ্বান-আন্দোলন কর্মসূচি সত্ত্বেও কোন সরকারই তাদেরকে অমুসলিম ঘোষণা করেনি। এটা দুঃখজনক হলেও সত্য।
তিনি আরো বলেন, কাদিয়ানীরা পাঞ্জাবের ভন্ড গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী হয়ে মুসলিম নাম ধারণ করে সরলমনা মুসলমানদেরকে ধোকা ধোকা দিয়ে যাবে, দেশের আলেম-ওলামা ছাত্র-জনতা সাধারণ মুসলমানরা তা সহ্য করবে না। আমাদের এক দফা, এক দাবি, বাংলাদেশে কাদিয়ানীদের শীঘ্রই সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।
