আন্তর্জাতিক ডেস্ক :
ভারতীয় মুদ্রা এবং নোটে ‘মা লক্ষ্মী’র ছবি দেওয়া হলে ভারতীয় মুদ্রার হাল ফিরবে বলে বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি নেতা এবং বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।
মঙ্গলবার মধ্যপ্রদেশের খান্দওয়া জেলায় একটি সভায় গিয়ে এমনই মন্তব্য করেন তিনি।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ইন্দোনেশিয়ার মুদ্রায় গণেশের ছবি আছে। সমস্তরকম বাধা পেরুতে সাহায্য করে গণেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর জবাব দিতে পারবেন। ভারতীয় মুদ্রার হাল এই মুহূর্তে খুব একটা ভাল নয়। হাল ফেরাতে মা লক্ষ্মীর ছবি রাখা হোক ভারতীয় মুদ্রা এবং নোটে। এতে কারো খারাপ লাগার কিছু নেই।’
