কাশ্মীর যাচ্ছেন ভারতের ৩৬ জন কেন্দ্রীয় মন্ত্রী

কাশ্মীর যাচ্ছেন ভারতের ৩৬ জন কেন্দ্রীয় মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক:

অমিত শাহের উদ্যোগে ৩৬ জন কেন্দ্রীয় মন্ত্রী কাশ্মীর যাচ্ছেন। এই যাত্রার লক্ষ্য ভ্রমণ নয়, ৩৭০ ধারা বাতিলের কার্যকারিতা বোঝানো। কেন্দ্র শাসিত জম্মু-কাশ্মীরের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে মানুষের সঙ্গে কথা বলবেন তারা। খবর ভারতীয় দৈনিক আজকাল।

খবরে বলা হয়, ২০১৯– এর আগস্টে জম্মু-কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫এ উপধারা বাতিল করেছিল কেন্দ্র৷ তাই নিয়ে উত্তাল হয়ে গিয়েছিল কাশ্মীর। তারপর ধীরে ধীরে বন্ধ করা হয়েছিল ইন্টারনেট পরিষেবা, মোতায়েন করা হয়েছিল সেনা। সেই অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই আগামী ১৮ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি কাশ্মীর যাত্রার পরিকল্পনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

জম্মু-কাশ্মীরের উপদ্রুত এলাকাগুলিতেও তারা যাবেন৷ জম্মু-কাশ্মীরের মুখ্যসচিব বিভিআর সুব্রহ্মণ্যমকে চিঠি লিখে জানানো হয়েছে এই পরিকল্পনার কথা।

খবরে আরও বলা হয়, এই যাত্রার একটি প্রাথমিক তালিকা তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। ১৯ জানুয়ারি স্মৃতি ইরানি যাবেন রায়েসি জেলার কাটরা ও পান্থাল এলাকায়৷ সেদিনই পীযুষ ‌গোয়েল যাবেন শ্রীনগরে৷ ২২ জানুয়ারি জি কিষাণ রেড্ডি যাবেন গন্ডেরবালে ও ২৩ তারিখে মণিগাঁওয়ে৷ ২৪ জানুয়ারি রবিশঙ্কর প্রসাদ থাকবেন বারামুলা জেলার সোপোরে৷ কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং ২০ জানুয়ারি যাবেন উধমপুরের টিকরিতে ও কিরেন রিজিজু ২১ তারিখ যাবেন জম্মুর সুচেতগরে৷ কিন্তু এই তালিকাটি সম্পূর্ণ হবে ১৭ তারিখের বৈঠকের পরে।

আগের সংবাদএবার ভারতীয় মুদ্রা এবং নোটে ‘মা লক্ষ্মী’র ছবি দেয়ার দাবি বিজেপির
পরবর্তি সংবাদনাগরিকত্ব আইনের প্রতিবাদে নিজের পেটে নিজে ছুরি চালালো মুসলিম যুবক