নাগরিকত্ব আইনের প্রতিবাদে নিজের পেটে নিজে ছুরি চালালো মুসলিম যুবক

নাগরিকত্ব আইনের প্রতিবাদে নিজের পেটে নিজে ছুরি চালালো মুসলিম যুবক

আন্তর্জাতিক ডেস্ক :

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ করতে গিয়ে ছুরি দিয়ে নিজের পেটে নিজে ছুরি দিয়ে কোপ মেরেছেন এক মুসলিম যুবক। বর্তমানে ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক। তাকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসন্তিয়া এলাকায়। খবর এই সময়।

স্থানীয় সূত্রে খবর, ওই যুবকের নাম তাহিরুদ্দিন শেখ (৩৪)। জানা গেছে, এমনিতে কোনও রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ না থাকলেও সম্প্রতি এনআরসি ও সিএএ নিয়ে একাধিক প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন তাহিরুদ্দিন। অনেকে নিজের অজানা ভবিষ্যৎ নিয়ে আতঙ্কের কথাও বলেছিলেন।

এরই মধ্যে বৃহস্পতিবার এহেন কাণ্ড ঘটালেন তিনি। নিজের পেটে ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় তিনি ঘরে লুটিয়ে পড়তেই বিষয়টি সকলের নজরে পড়ে। এরপরই তড়িঘড়ি ওই যুবককে কাথি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে কলকাতায় পাঠিয়ে দেন।

প্রসঙ্গত, এমনতিই এনআরসি নিয়ে সারা দেশে, বিশেষত এরাজ্যে আতঙ্কে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দুরকম কথায় এনআরসি নিয়ে ধোঁয়াশা আরও বেড়েছে। ফলে থামছে না মৃত্যুমিছিল বা এই ধরণের ঘটনা।

আগের সংবাদকাশ্মীর যাচ্ছেন ভারতের ৩৬ জন কেন্দ্রীয় মন্ত্রী
পরবর্তি সংবাদকাশ্মীরি শিশুদের জন্য চীনের আদলে ‘সরকারি বোর্ডিং’ নির্মাণের প্রস্তাব!