কাশ্মীরি শিশুদের জন্য চীনের আদলে ‘সরকারি বোর্ডিং’ নির্মাণের প্রস্তাব!

কাশ্মীরি শিশুদের জন্য চীনের আদলে ‘সরকারি বোর্ডিং’ নির্মাণের প্রস্তাব ভারতীয় জেনারেলের

আন্তর্জাতিক ডেস্ক :

কাশ্মীরের শিশুদের জন্য চীনের আদলে ‘পুনঃশিক্ষা কেন্দ্র’ গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত।

নয়া দিল্লিতে রাইসিনা সংলাপ-২০২০ এর এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে এ প্রস্তাব তুলে ধরেন তিনি। খবর এনডিটিভি।

বিপিন রাওয়াত বলেন, ২০১৬ সালে বুরহান ওয়ানির হত্যার পর কাশ্মীরে উগ্রপন্থা বেড়ে গেছে। তারা শিশুদের মন-মগজেও এই উগ্রবাদী শিক্ষা এবং চেতনা ঢুকিয়ে দিচ্ছে। এজন্যই কাশ্মীরে বাচ্চাদেরকে পাথর ছুঁড়তে দেখা যায়।

তিনি আরও বলেন, এই চেতনা ছড়ানোর কাজটি স্কুল, বিশ্ববিদ্যালয়, ধর্মীয় স্থান এবং ধর্মীয় সাইটগুলোর মাধ্যমে করা হচ্ছে। তাই বাচ্চাদেরকে আলাদা করে ‘পুনঃশিক্ষা কেন্দ্রে’ রাখতে হবে।

রাকিব

আগের সংবাদনাগরিকত্ব আইনের প্রতিবাদে নিজের পেটে নিজে ছুরি চালালো মুসলিম যুবক
পরবর্তি সংবাদপশ্চিম তীরে ফিলিস্তিনের নতুন একটি স্কুল গুঁড়িয়ে দিল ইসরাইলি সেনারা