আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনিদের শিক্ষা পথে বাধা দেয়ার জন্য নির্মিত নতুন একটি বিদ্যালয় ভেঙ্গে দিয়েছে ইসরাইলি সেনারা। পশ্চিম তীরের দক্ষিণে ইয়ত্তা শহরে এ ঘটনা ঘটেছে। খবর ওয়াফা নিউজ এজেন্সি।
ওয়াফাকে রেটব জাবুর বলেছেন, বনি হেফারের ইহুদিদের অবৈধ বসতির কাছে ইয়াত্তা ও বনি নায়েমের মধ্যবর্তী স্থানে যে বিদ্যালয়টি নির্মিত হয়েছে, হঠাৎ ইসরাইলি সেনারা এসে তা ভেঙ্গে ফেলতে শুরু করে। আগে কোনো নোটিশ দেয়া হয়নি।
উল্লেখ্য, স্কুলটি এই অঞ্চলের এমন শিশুদের জন্য নির্মাণ করা হয়েছিল, যাদের দীর্ঘ দূরত্বে গিয়ে স্কুলে পড়তে হয়। তাদের সুবিধার জন্য স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল।
রাকিব
