আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে যাচ্ছে ফিলিপাইনের ঘরবাড়ি

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে যাচ্ছে ফিলিপাইনের ঘরবাড়ি

আন্তর্জাতিক ডেস্ক:

আগ্নেয়গিরির অগ্নুৎপাতের জেরে ফিলিপাইনের বিস্তীর্ণ অঞ্চল এখন ধূসর। রোববার থেকে গলিত লাভার সঙ্গে কুণ্ডলি পাকিয়ে বেরিয়ে আসছে ধোঁয়া আর ছাই। আর সেই ছাইয়ে ঢেকে যাচ্ছে আগ্নেয়গিরির আশপাশের বিস্তীর্ণ অঞ্চল। ছেয়ে যাচ্ছে ঘরবাড়ি, রাস্তা-ঘাট, ক্ষেত-খামার। বিপর্যস্ত মানুষের জীবন। রঙিন ছবি তুললেও মনে হচ্ছে যেন সাদা-কালো ছবি উঠেছে। খবর

গত রোববার সকাল থেকে আাগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে প্রচুর পরিমাণে বাষ্প ও ছাই ছড়িয়ে উঠতে শুরু করে। প্রথমে দুর্বল হলে কয়েক ঘণ্টা পরই প্রবল বেগে বেরোতে থাকে গলিত লাভা, ধোঁয়া আর ছাই।

নিরাপত্তার জন্য কর্তৃপক্ষ দ্রুত ওই অঞ্চল থেকে কয়েক হাজার মানুষকে সরিয়ে নেয়। বন্ধ করে দেয়া হয় ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দর।

কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার থেকে এখন পর্যন্ত ছোটখাটো মিলিয়ে ২১২ বার ভূমিকম্প হয়েছে অগ্নুৎপাতের জেরে। ইতিমধ্যেই আগ্নেয়গিরির আশপাশ থেকে প্রায় ৩০ হাজার মানুষকে সরিয়ে ফেলা হয়েছে নিরাপদ দূরত্বে।

অনেক দূর পর্যন্ত উড়ে বেড়াচ্ছে তালের ছাই। আর সেই ছাই কম্বলের মতো ঢেকে ফেলেছে ফিলিপিন্সের বাতানগাস প্রদেশসহ বেশ কিছু এলাকা।

বাড়ি, বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ি এমনকি চাষের জমি, আনারসের ক্ষেত সব ঢেকে গেছে ছাইয়ে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এমন প্রচুর ছবি ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে, স্থানীয়রা বাড়ির ছাদে উঠে বরফ সরানোর মতো করে ছাই সরাচ্ছেন।

কয়েক ইঞ্চি পুরু ছাই জমে গেছে সব জায়গায়। বাগান থেকে ফল তুলে এনে পরিষ্কার করতে হচ্ছে। কোথাও দেখা যাচ্ছে, রাস্তায় সারি সারি গাড়ি ধোয়া হচ্ছে ছাই থেকে বাঁচাতে।

আগের সংবাদ‘বন্ধুত্বে’র কারণে উইঘুর-নিপীড়নে চীনের বিরুদ্ধে কিছু বলে না পাকিস্তান!
পরবর্তি সংবাদজল্লাদের প্রতি ভালোবাসা: পশ্চিমা মিডিয়ায় ইজরাইলের পক্ষে সাফাই