ফাতেহ ডেস্ক:
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ সরকার একটি ইসলাম বান্ধব সরকার। সব সময় আওয়ামী লীগ ইসলামের জন্য কাজ করে যাচ্ছে।
শুক্রবার রাতে ফিরোজপুরের নাজিরপুর উপজেলার সাতকাছিমা মাদরাসা মাঠে ৩ দিনব্যাপী ৭৯তম ওয়াজ মাহফিলের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
গণপূর্তমন্ত্রী আরও বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানই প্রথম ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থাকে স্বীকৃতি দিয়ে মাস্টার্সের সমমান দিয়েছেন। এই সরকারই প্রথম সম্পূর্ণ সরকারি টাকায় দেশের আলমদের হজ্ পালনের ব্যবস্থা করেছেন।
মন্ত্রী বলেন, অনেকে আছে যারা ইসলামকে নিয়ে অপব্যাখ্যা দেন। বিশ্বের কিছু মুসলমান আছে যারা ইসলামের নামে আইএসসহ জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত হয়। মানুষ হত্যাসহ আত্মাহূতি দেয়। ইসলামে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
