ফাতেহ ডেস্ক:
বেফাকুল মাদারিসিল আরাবিয়া নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে নেত্রকোণার জেলা স্টেডিয়ামে এ সম্মেলনটি শুরু হয়ে জোহরের পর দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
সম্মেলনে বক্তারা কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবি জানিয়ে বি-বাড়িয়ায় মাদরাসার ছাত্রদের ওপর কাদিয়ানিদের সন্ত্রাসী হামলার দ্রুত বিচার দাবি করেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন বেফাকের মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক এবং বেফাকের সহসভাপতি মাওলানা মুসলেহুদ্দীন রাজু।
আজকের সম্মেলনে বেফাকের চেয়ারম্যান দেশের শীর্ষ আলেমে দ্বীন আল্লামা শাহ আহমদ শফির উপস্থিত হওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি।
