ইজতেমায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সদস্যরা

ইজতেমায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের সদস্যরা

ফাতেহ ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট টিমের বেশ কয়েকজন সদস্য শনিবার সাদ অনুসারীদের ইজতেমায় অংশগ্রহণ করেছেন। তারা হলেন- বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সোহরাওয়ার্দী শুভ, জুনায়েদ সিদ্দিকী, রাকিবুল হাসান ও শাহরিয়ার নাফিস।

ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মো. সায়েমের দেয়া তথ্যে জানা যায়, বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিমের এসব সদস্য বিদেশিদের জন্য নির্ধারিত খিমায় অবস্থান করেন। সেখানে তারা ভারতের নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি ও আলেম-ওলামাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দোয়া কামনা করেন। আজ আখেরি মোনাজাতেও তারা অংশ নেবেন।

সকাল ১১টার পর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দিল্লির প্রবীণ আলেম মাওলানা জমশেদ মোনাজাত পরিচালনা করবেন বলেও জানা গেছে।

আগের সংবাদইজতেমায় আরও ২ মুসল্লির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৭
পরবর্তি সংবাদসংশোধিত নাগরিকত্ব আইন জরুরি ছিল না : প্রধানমন্ত্রী