আন্তর্জাতিক ডেস্ক :
দখলকৃত পশ্চিম তীরের হিবরন শহরে বসবাসকারী ফিলিস্তিনিদের বাড়িতে পাথর ও খালি বোতল নিক্ষেপ করে সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করেছে উগ্র ইহুদী বসতি স্থাপনকারীরা। গতকাল রাতে এই ঘটনা ঘটে।
ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদক জানিয়েছে, ইজরাইলি সেনা সুরক্ষিত কিরিয়াত আরবায় বসবাসকারী কিছু ইহুদি শহরের জাবের পাড়ায় ফিলিস্তিনিদের বাড়িতে পাথর এবং কাঁচের বোতল দিয়ে হামলা চালিয়েছে। এসময় তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে অশ্লীল ভাষা এবং বর্ণবাদী স্লোগানও দিয়েছে।
উল্লেখ্য, হিবরন শহরে ২০ হাজার ফিলিস্তিনি এবং প্রায় আটশ অবৈধ বসতি স্থাপনকারী ইহুদী বাস করে। ফিলিস্তিনিদের হয়রানি করার ঘটনা নিত্যদিনের ঘটনা।
