ফরিদপুরে আগুনে পুড়ে ঘুমন্ত মা ও মেয়ের মৃত্যু

ফরিদপুরে আগুনে পুড়ে ঘুমন্ত মা ও মেয়ের মৃত্যু

ফাতেহ ডেস্ক :

ফরিদপুরে আগুনে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টার দিকে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিযনের বিলমামুদপুর গ্রামের আজাদ মোল্লার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের আজাদ মোল্লার স্ত্রী আলেয়া বেগম (৩৮) ও তাদের শিশুকন্যা আদুরী (৫)।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, রাত ১০টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে বাড়িতে থাকা তিনটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে আলেয়া বেগমের মৃত্যু হয়। আহত হয় পাঁচ বছরের শিশু আদুরী।

শিশুটিকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাত সাড়ে ৩টার দিকে ঢাকায় নেয়ার পথে আদুরীর মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরের মধ্যে থাকা যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

আগের সংবাদএবার হজে যাত্রী প্রতি বিমান ভাড়া এক লাখ ৪০ হাজার টাকা
পরবর্তি সংবাদ‘বন্দে মাতরম বলতে রাজি না হলে ভারতে থাকার কোনও অধিকার নেই’