‘বন্দে মাতরম বলতে রাজি না হলে ভারতে থাকার কোনও অধিকার নেই’

‘বন্দে মাতরম বলতে রাজি না হলে ভারতে থাকার কোনও অধিকার নেই’

আন্তর্জাতিক ডেস্ক :

যারা বন্দে মাতরম বলতে রাজি নয় তাদের ভারতে থাকার কোনও অধিকার নেই বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রণালোয়ের প্রতিমন্ত্রী প্রতাপচন্দ্র সারেঙ্গি।

নাগরিকত্ব সংশোধিত আইনের সমর্থনে গুজরাটের সুরাটে এক সভার বক্তব্য রাখতে গিয়ে মোদি মন্ত্রিসভার এই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘‌বিনামূল্যে বিদ্যুৎ বা জলের মতো পরিষেবা দিয়ে কোনও জাতির উন্নতি সম্ভব নয়। দেশের প্রতি নাগরিকদের ভালবাসা, দায়বদ্ধতার মাধ্যমেই একমাত্র দেশের উন্নতি সম্ভব। বন্দেমাতরম এবং দেশপ্রেম সমার্থক। আর যারা বন্দেমাতরম বলেন না তাদের ভারতে থাকার কোনও অধিকার নেই।’‌

নাগরিকত্ব সংশোধিত আইনের স্বপক্ষেও যুক্তি তুলে ধরে প্রতাপ সারেঙ্গি বলেন, ‘আজ থেকে ৭০ বছর আগে দেশে এমন একটি আইন চালু করা উচিত ছিল। শুধু তাই নয় নাগরিকত্ব আইন তৈরির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ধন্যবাদ প্রাপ্য। কারণ মোদি সরকারের সংশোধিত নাগরিকত্ব আইনকে কংগ্রেসের করে যাওয়া দেশভাগের পাপের প্রায়শ্চিত্ত।’

আগের সংবাদফরিদপুরে আগুনে পুড়ে ঘুমন্ত মা ও মেয়ের মৃত্যু
পরবর্তি সংবাদএনআরসি আতঙ্কে ভোটার তালিকায় নাম তোলার হিড়িক ভারতে