আগামী ইজতেমায় সাদ কান্ধলভিকে ‘যেকোনো মূল্যে’ নিয়ে আসার ঘোষণা অনুসারীদের

আগামী ইজতেমায় সাদ কান্ধলভিকে ‘যেকোনো মূল্যে’ নিয়ে আসার ঘোষণা অনুসারীদের

ফাতেহ ডেস্ক:

আজ রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে সাদপন্থী তাবলিগিদের এ বছরের ইজতেমা। এবারের ইজতেমায় জড়ো হওয়া সাদপন্থী মুরব্বিরা আগামী বছরের ইজতেমায় তাবলিগের বিতর্কিত আমির মাওলানা সাদ কান্ধলভিকে ‘যেকোনো মূল্যে’ নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সাদপন্থীদের মুখপত্র হিসেবে পরিচিত অনলাইন পোর্টাল তাবলিগ নিউজ বিডি ডট কম এ খবর জানিয়েছে। পোর্টালটি তাদের এক প্রতিবেদনে জানায়, আগামী বিশ্ব ইজতেমায় ‘বিশ্ব আমীর’ ‘আল্লামা’ সাদ কান্ধলভিকে নিয়ে আসার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তাবলীগের শীর্ষ মুরুব্বিগণ। তারা বলেন, যেকোনো মূল্যে আগামী বিশ্ব ইজতেমায় আমাদের বিশ্ব আমীরকে আমরা এনেই ছাড়ব ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, ইসলাম, কুরআন ও নবি-রসুলকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের কারণে গত দু বছর যাবত মাওলানা সাদ কান্ধলভির বাংলাদেশ আগমনের বিরোধিতা করে আসছেন দেশের ওলামায়ে কেরাম। এর জেরে গত দু বছর ধরে মাওলানা সাদ কান্ধলভি বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে পারছেন না।

এইচআর/

আগের সংবাদসাদপন্থীদের ইজতেমায় ‘হেফাজতের জঙ্গি’ বলে মাদরাসাছাত্রকে নাজেহাল (ভিডিও)
পরবর্তি সংবাদকাবা শরিফের আঙিনায় এক ছাতার নিচেই নামাজে দাঁড়াতে পারবেন আড়াই হাজার মুসল্লি!