আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি বলেন, ভারত যেন মুসলমানসহ সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়কেই সমান দৃষ্টিতে দেখে। খবর আনন্দবাজার।
এক সাক্ষাৎকারে হামিদ কারজাই বলেন, আমরা হিন্দুদের ওপর নির্যাতন করিনি। আমাদের গোটা দেশটাই নিপীড়নের শিকার। আফগানিস্তানের তিনটি প্রধান ধর্মের মানুষ, মুসলমান, শিখ এবং হিন্দুদের একইভাবে সহ্য করতে হয়েছে নিপীড়ন।
নাগরিকত্ব বিলটি পেশের সময় সংসদের দুই কক্ষেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ এবং আফগানিস্তানের তুলনা বারবার করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিষয়টি নিয়ে সরকারিভাবে কাবুল কিছু না-বললেও কারজাইয়ের এই মন্তব্যকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
