মিয়ানমার রোহিঙ্গা গণহত্যার দায় এড়াতে পারে না : আন্তর্জাতিক আদালত

মিয়ানমার রোহিঙ্গা গণহত্যার দায় এড়াতে পারে না : আন্তর্জাতিক আদালত

আন্তর্জাতিক ডেস্ক :

মিয়ানমার রোহিঙ্গা গণহত্যার দায় এড়াতে পারে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। জাতিসংঘের সর্বোচ্চ এ আদালত জানিয়েছে, মিয়ানমার রোহিঙ্গা নিধন অস্বীকার করে যে দাবি করছে সেটি ভিত্তিহীন।

আইসিজের বিচারক বলছেন, গণহত্যার কনভেনশনে কোনো রাষ্ট্রই বিচারের ঊর্ধ্বে নয়। এ মামলায় মিয়ানমার অসহযোগিতা করেছে। গণহত্যার অভিযোগ অস্বীকার করতে আইসিজে আদালতের এখতিয়ার নিয়ে মিয়ানমারের দাবি নাকচ করেন বিচারক।

এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইতে পারবে বলেও জানিয়েছেন আইসিজে।

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলায় জরুরি ব্যবস্থা নেয়ার আবেদনের বিষয়ে বৃহস্পতিবার বিকাল ৩টায় সিদ্ধান্ত পড়তে শুরু করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এ আবেদনের বিষয়ে বিচারপতি আবদুলকোয়াই আহমেদ ইউসুফ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান।

আদালত জানান, গণহত্যা সনদের ধারা ২ এর আলোকে রোহিঙ্গা জনগোষ্ঠী একটি বিশেষ সুরক্ষার অধিকারী (প্রোটেক্টেড) গোষ্ঠী হিসেবে বিবেচ্য। সনদের সংশ্লিষ্ট ধারা ৮ ও ৯ এর আওতায় এই মামলা দায়েরের গাম্বিয়ার প্রাধিকার। এ বিষয়ে মিয়ানমারের আদালতে আপত্তি গ্রহণযোগ্য নয়। গাম্বিয়া নিজ উদ্যোগে এই আবেদন করেছে। এরপর তারা ওআইসিসহ যেকোনো সংস্থা ও দেশের কাছে তারা সহযোগিতা চাইতে পারে। তাতে মামলা করার অধিকার ক্ষুণ্ন হয় না।

আগের সংবাদচবি ছাত্রলীগের একপক্ষের বিরুদ্ধে আরেক পক্ষের ঝাড়ু মিছিল!
পরবর্তি সংবাদমিয়ানমারের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন আদেশের আবেদন যৌক্তিক: আন্তর্জাতিক আদালত