আন্তর্জাতিক ডেস্ক:
তুরস্কে একটি শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকশ মানুষ। তুরস্কের পূর্বাঞ্চলে ওই ভূমিকম্পটি আঘাত হেনেছে।
রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৮। এলাজিগ প্রদেশের সিভরিস শহরে ভূমিকম্পের আঘাতে বেশ কিছু ভবন ধসে পড়েছে। ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পের পর ৬০ বার পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে।
এলাজিগের গভর্নর জানিয়েছেন, সেখানে আটজনের মৃত্যু হয়েছে। অপরদিকে প্রতিবেশী মালাতিয়ার গভর্নর ওই এলাকায় ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
