পাকিস্তান-বাংলাদেশের মুসলিমদের ভারত থেকে ছুড়ে ফেলার আহ্বান শিবসেনার

পাকিস্তান-বাংলাদেশের মুসলিমদের ভারত থেকে ছুড়ে ফেলার আহ্বান শিবসেনার

আন্তর্জাতিক ডেস্ক :

ধর্মভিত্তিক বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে যে শিবসেনা মোদি সরকারের বিরোধিতা করেছে, এবার তাদের মুখেই শোনা যাচ্ছে উল্টো সুর। শনিবার মুখপত্র ‘সামনা’-য় হুশিয়ারি দিয়ে শিবসেনা বলেছে, পাকিস্তান এবং বাংলাদেশের মুসলিমদের এ দেশ থেকে বাইরে ছুড়ে ফেলা উচিত এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

গোটা ভারত যখন নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল, ঠিক সেই সময়ে এমন মন্তব্যে প্রবল সমালোচনার মুখে পড়েছে শিবসেনা। খবর আনন্দবাজার পত্রিকা।

দুদিন আগেও পুণেতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক বৈঠকে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে একই কথা বলেছিলেন। ওই দিন তিনি বলেন, ‘ভারত ধর্মশালা নয়। মানবতার চুক্তি করেনি দেশ।’

রাজ ঠাকরে আরও জানিয়েছিলেন, মুম্বাই থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়াতে আগামী ৯ ফেব্রুয়ারি মিছিল বার করবেন।

আগের সংবাদসুনামগঞ্জে একই পরিবারের ৪ জনের ইসলাম গ্রহণ
পরবর্তি সংবাদরোহিঙ্গাদের সুরক্ষায় আইসিজের আদেশ মানতে মিয়ানমারকে জাতিসংঘের আহ্বান